গোয়ালন্দ উপজেলা উপনির্বাচন ১০ ডিসেম্বর

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০২:৫০ এএম

করোনাভাইরাস ও প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামী ১০ ডিসেম্বর হবে। গতকাল বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

হাবিবুর রহমান বলেন, করোনাভাইরাস ও প্রার্থীর মৃত্যুর কারণে উপনির্বাচনের তারিখ দুবার স্থগিত হয়। পুরাতন তফসিল অনুযায়ী অন্য প্রার্থীদের প্রার্থিতা বহাল থাকবে। তবে নতুন প্রার্থীও হতে পারবেন। উপনির্বাচনে ১৫ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা ও ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত