নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসা ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে কাউছার আহম্মেদ নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।
বুধবার ফতুল্লা থানার লামাপাড়ার সুন্নাতিয়া আল আরাবিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
ছাত্রের পরিবারের অভিযোগ, মাদ্রাসার নাজেরা বিভাগের ওই ছাত্রকে সকালে শ্রেণিকক্ষে একা পেয়ে কাউছার আহম্মেদ বলাৎকার করে। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে এসে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে অভিযুক্ত শিক্ষক বিষয়টি স্বীকার করেন।
গ্রেপ্তার শিক্ষক কাউছার আহম্মেদ পুলিশকে বলেছেন, ‘শয়তানের ধোঁকায়’ পরে তিনি এ কাজ করেছেন।
এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, অভিযুক্ত শিক্ষককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
