১৩ ও ১৪ নভেম্বর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী সিম্পেজিয়াম অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনাকালীন দেশের অনলাইন শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করনে শিক্ষামন্ত্রী। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন , আমাদের শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতামূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সরকার সে বিষয়ে জোড় দিচ্ছেন।
ভাচুয়াল এই সিম্পেজিয়ামে দেশ বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা অংশ নেয়।
সিম্পেজিয়ামে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজি শহীদুল্লাহ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম শহিদুল হাসান।
