হাকিমপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ পলাতক ৩ আসামি গ্রেপ্তার

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০৪:০৪ পিএম

দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিলির বিশাপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মাসুদ রানা (৪০), পলাতক আসামি হিলির গুমড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মাফিয়ার রহমান (৩৫), সাজাপ্রাপ্ত আসামি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেবগ্রামের খাজা মিয়ার ছেলে হাসান মিয়া (২০)।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন থানা পুলিশের একটি দল।

এ সময় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ রানা ও পলাতক মাফিয়ার রহমান ও সাজাপ্রাপ্ত আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও এরা সকলেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে তাদেরকে বুধবার সকালে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত