বর্তমান-সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০১:৪৬ পিএম

গোপালগ‌ঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কালাম শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

সোমবার সকালে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ২১ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত কালাম শেখকে রাজৈর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মারাত্মক আহত ৮ জনকে রাজৈর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত কালাম শেখ মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত