জাতীয়করণের বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইনে আবেদন করা সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে জেলা প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরামের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিদ্যালয় অধিকার ফোরামের আহ্বায়ক ইসরাত জাহান, সদস্য সচিব নূর আল সিদ্দিকী, চেচুয়াজানী বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক মফিজ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো. আমজাদ হোসেন, সলিমাবাদ কমরেড আসলাম উদ্দিন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল খান, প্রত্যাশা অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি নাজমা আরফীন প্রমুখ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
