চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে ভারতের কলকাতার নারায়না রবিন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল কার্ডিয়াক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃতের বড় ছেলে সাইফুর রহমান জানান, গত ১৫ নভেম্বরে এমএ রহিম চিকিৎসার জন্য ভারতের কলকাতার নারায়না রবিন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর একটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বলেন, বাবার লাশ শুক্রবার হাসপাতালের সকল প্রক্রিয়া শেষে দেশের উদ্দেশ্যে সড়কপথে রওনা হবে।
শনিবার যে কোনো সময় চট্টগ্রাম শহরে ও আমাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাবার প্রতিষ্ঠিত এস এম নাসিমা বেগম দাখিল মাদ্রাসা ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।
