পাহাড়ের কিনারে ছবি তুলতে গিয়ে নারী পর্বতারোহীর মৃত্যু

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০৩:৪৬ পিএম

স্বামী-সন্তান নিয়ে পর্বতারোহণে গিয়ে মৃত্যুর শিকার হলেন অস্ট্রেলিয়ার এক নারী। পাহাড়ের কিনারে ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে গ্রাম্পিয়ানস ন্যাশনাল পার্কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রোজি লুমবা নামে ৩৮ বছর বয়সী ওই নারী স্বামী ও সন্তানকে নিয়ে পার্কে পর্বতারোহণ করেছিলেন।

পাহাড়ের বোরোকা লুকআউট নামে একটি জায়গা দাঁড়িয়ে ছবি তুলছিলেন তারা। সেখান থেকে পার্ক এবং শহরের পুরো সৌন্দর্য উপভোগ করা যায়।

ছবি তুলতে গিয়ে বিপজ্জনক জায়গা চলে যাওয়া ওই নারী পাহাড় থেকে পড়ে যান।  ৮০ মিটারও বেশি উপর থেকে পড়ে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, সতর্কবার্তা দেয়া চিহ্ন এবং বাধা পেরিয়ে লুম্বা পাহাড়ের কিনারে চলে গিয়েছিলেন। পাহাড় থেকে পড়ে যাওয়ার আগে একটি পাথরের উপর উঠে তিনি ছবি তুলছিলেন।

পড়ে যাওয়ার সময় লুমবার চিৎকার শুনতে পাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু তাদের করার কিছু ছিল না।

পুলিশ এবং অঙ্গরাজ্যের জরুরি উদ্ধারকর্মীরা ছয় ঘণ্টা অনুসন্ধান করার পর তার মৃতদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত