ম্যারাডোনার দেহ সংরক্ষণের নির্দেশ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০১:০৫ এএম

মরেও শান্তি নেই ডিয়েগো ম্যারাডোনার। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলার কারণে কবর থেকে তুলে সংরক্ষণ করা হতে পারে তার দেহ। অনেকেই নিজেকে ম্যারাডোনার উত্তরাধিকারী হিসেবে দাবি করছেন। আর্জেন্টিনার আদালতে দাবি উঠেছে, প্রমাণ সংগ্রহের জন্য দরকার হলে তাকে কবর থেকে তোলা হোক। পরে ডিএনএ পরীক্ষার জন্য ম্যারাডোনার দেহ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

মারা যাওয়ার সময় ১ থেকে ৪ কোটি ডলারের সম্পত্তি রেখে গেছেন। এই বিপুল সম্পত্তির নতুন মালিক কে হবেন, তা নিয়ে লড়াইয়ে নেমেছেন ম্যারাডোনার ছেলে-মেয়ে, সাবেক স্ত্রী-বান্ধবীর পাশাপাশি সাংবাদিক, চিত্রগ্রাহকরাও। এদিকে ম্যারাডোনার পাড়ায় খুঁজে পাওয়া গেছে একটি বাক্স। যার মধ্যে রয়েছে প্রচুর জার্সি। কোনোটায় সার্জিও আগুয়েরোর সই, কোনোটায় আবার রোনালদো নাজারিও, হ্যারি কেইন, রিস্টো স্টইচকভের সই রয়েছে। এ ছাড়া বাক্সে রয়েছে বার্সেলোনা, নাপোলি, বোকা জুনিয়র্স থেকে পাওয়া বল এবং ফিফার কাছ থেকে পাওয়া উপহার স্মারক। একটি শার্টের পেছনে লেখা রয়েছে ‘লুলা’, ম্যারাডোনাকে যেটি উপহার দিয়েছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ফিদেল ক্যাস্ত্রোর লেখা একটি চিঠিও পাওয়া গেছে সেই বাক্সের মধ্যে। এসব দু®প্রাপ্য জিনিসের দাবিদার ম্যারাডোনার ছেলে ডিয়েগুইতো ফার্নান্ডো।

ডিয়েগুইতোর আইনজীবী মারিও বাউদরি বলেন, ‘এই বাক্সের মধ্যে প্রচুর ঐতিহাসিক জিনিস রয়েছে। ম্যারাডোনা নিজে আমাকে বলেছিলেন, এই বাক্স খুঁজে বের করতে এবং জানিয়েছিলেন, এর মধ্যে যা যা থাকবে তার সবকিছুর মালিক হবে ডিয়েগুইতো। কিন্তু তিনি সরকারিভাবে কিছু লিখে যাননি। ফলে এখন হয়ত তার সব সন্তানই এর দাবি জানাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত