ঝিনাইদহে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১২:৫১ পিএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, এম সাইফুল মাবুদ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবিসহ অন্যান্যরা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত