চাঁদপুরে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০২:১৩ পিএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় ‘দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

এই উপলক্ষে রবিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটেন অতিথিবৃন্দ।

এর আগে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, অধ্যাপক জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক শপথের সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বিদায়ী সভাপতি একে আজাদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কেএম মাসুদ, বৈশাখী টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানা, দৈনিক চাঁদপুর কণ্ঠের চীফ ফটোগ্রাফার বাদল মজুমদার, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক দেশ রূপান্তরের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাত্র দুই বছরের মধ্যেই দেশ রূপান্তর ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছে। ভালো ভালো সংবাদ পরিবেশন করছেন। ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরছেন।

অল্প সময়ের মধ্যেই দৈনিক দেশ রূপান্তর হয়ে উঠেছে সত্যিকারের গণমানুষের মুখপাত্র। আশা করি তাদের এই ¯্রােতধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দৈনিক দেশ রূপান্তরে কর্মরত সকল সাংবাদিক ও কলাকুশলীদের প্রতি শুভেচ্ছা রইল।

দেশ রূপান্তর ভবিষ্যতেও আরও অনেক ভালো ভালো সংবাদ পরিবেশন করবে বলে আমরা বিশ্বাস করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত