রাজবাড়ীর গোয়ালন্দে পালিত হলো দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার বেলা ১১টায় গোয়ালন্দ প্রেস ক্লাব কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে গোয়ালন্দ প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সরোয়ার আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত স্কুলশিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক ও যুগান্তর প্রতিনিধি শামিম শেখ, সাবেক সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি গণেশ পাল, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি উদয় দাস, নিউজ টুয়েন্টি ফোর (টেলিভিশন) এর রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীমসহ অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন একজ জাগরণ এর শাওন হক সাদ্দাম, রাজীব দাশ, শান্ত, পাভেল রহমান, রাহাত, ঐসিক, অন্তু, দ্বিতীয় হৃদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। পরে উপস্থিত সবাইকে জন্মদিনের কেক এবং মিষ্টি মুখ করানো হয়।
