কুমিল্লায় মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০১:১০ এএম

‘বঙ্গবন্ধুর স্বপ্নের রেশ, রক্তে কেনা বাংলাদেশ, পুলিশ ছিল অগ্রভাগে, আগামীতেও এগিয়ে রবে’ সেøাগান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ লাইনসের শহীদ আরআই আবদুল হালিম মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ডা. আরিফুর রহমান প্রমুখ। এ সময় পুলিশ সুপার (ইন সার্ভিস) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসানসহ জেলার পুলিশের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এতে ২৩২ শহীদের পরিবার, মৃত মুক্তিযোদ্ধাদের পরিবার ও জীবিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথি ডিআইজি আনোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত