মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৩ শান্তিরক্ষী নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১২:২৩ পিএম

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) অজ্ঞাত সশস্ত্র যোদ্ধাদের হামলায় তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শান্তিরক্ষী।

হতাহতরা বুরুন্ডির শান্তিরক্ষী বলে জাতিসংঘ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে। খবর: বাসস।

বিবৃতিতে বলা হয়, দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে এ হামলায় বুরুন্ডির তিন শান্তিরক্ষী নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

রবিবার অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে বড় বড় বিদ্রোহী গ্রুপগুলো তাদের ঘোষিত যুদ্ধবিরতি থেকে পিছু হটার একদিন পর এ হামলা চালানো হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত