নরসিংদীতে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৭:১৫ পিএম

নরসিংদীতে মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে শীলমণি ইউনিয়নের তুলসিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নরসিংদী শহরের মধ্য শীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ৫ম শ্রেণি পড়ুয়া ছেলে শাহাদত হোসেন (১১) ও শিবপুরের বিবি পাড়া গ্রামের আবুল কালাম এর ৫ম শ্রেণি পড়ুয়া ছেলে ইউসুফ মিয়া (১০)। 

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, নরসিংদীর পাঁচদোনা শীলমান্দি ইউনিয়নের তুলসিপুর গ্রামে পারিজা ড্রাইং ও আসফিয়া ড্রাইং এর ফ্যাক্টরির জন্য চারপাশে সীমানা প্রাচীর দিয়ে একটি পুকুর ভরাটের কাজ করছিল।  বিকেলে স্থানীয় নাদিম ও রমিজ উদ্দিনের বাড়িতে বেড়াতে আসা ৩ শিশু সেখানে যায়। পরে  তারা গোসলের জন্য পানিতে নামে। ওই সময় শাহাদত ও ইউসুফ পানিতে ডুবে যায়। এই দৃশ্য দেখে সঙ্গে থাকা  অপর শিশু তাদের স্বজনকে খবর দেয়। পরে  স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেখেরচর ফাঁড়ির ইনচার্জ এস আই অভিজিৎ চৌধুরী বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত