দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নতুন বছর ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হবে সম্ভাবনার নতুন কলি।
শুক্রবার নিজের সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশ।
‘করোনা মহামারীতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে পাবে করোনা মুক্তির মাধ্যমে নতুন জীবনের রূপ’ যোগ করেন তিনি।
ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হবে সম্ভাবনার নতুন কলি।’
তিনি বলেন, নতুন বছরে করোনাজনিত নানান খাতে সংকট কাটিয়ে এক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে।
