রাজধানীর লালবাগ থানার নিউ পল্টন এলাকার একটি বাসা থেকে জুলহাস মুন্সি (৭০) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। জুলহাস শরীয়তপুরের জাজিরার মুন্সিকান্দি গ্রামের বাসিন্দা। তিনি নিউ পল্টন খালেক লেনের ৪৯/২ নম্বর বাড়ির নিচ তলাতে থাকতেন।
লালবাগ থানার এসআই মো. আল ফয়সাল জানান, সকালে ওই বাসার নিচতলার দরজা ভেঙে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জুলহাসের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় একাই থাকতেন। জুলহাস কিছু করতেন না। তার স্ত্রী জাহানারা বেগম ৬ মাস আগে মারা গেছেন। তাদের কোনো সন্তানও নেই। ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও কী কারণে তিনি আত্মহত্যা করেছেন জানার চেষ্টা চলছে।
