প্রথম বর্ষ অনার্স বিশেষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত সময়সূচি প্রকাশ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০৩:১৪ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের দ্বিতীয় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষার গ্রেড উন্নয়ন শিক্ষার্থীদের ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। 

ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.nubd.info/honours- থেকে পাওয়া যাবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত