এক ইউনিয়নে ১০টি খাল খননের কাজ উদ্বোধন করলেন এমপি গোলাপ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১১:৫৪ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরের চড়াইকান্দি গ্রাম থেকে শুরু করে একইসঙ্গে ১০টি খাল খননের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে রমজানপুর এলাকায় কৃষি খাতে আরও উন্নয়ন হবে বলে আশা করেছেন সংস্লিষ্টরা।

বুধবার বিকেলে উপজেলা প্রকৌশলী অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও রমজানপুর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল ব্যাপারীর সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ. লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রমজানপুর ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী ব্যাপারী, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম ও ইউপি সদস্য মো. মোস্তাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত