মাদারীপুরে ছেলের বন্ধু ও পুলিশের এসআই পরিচয়ে বাড়িতে এসে চায়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে মালামাল লুটের ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার সকাল ৯টার দিকে ওই বাড়ির চারজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের মৃত ছালাম হাওলাদারের বড় ছেলে আল আমীন ঢাকায় থাকেন। গত শনিবার রাতে আল আমীনের বন্ধু ও পুলিশের এসআই পরিচয়ে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি ভরুয়াপাড়ায় তাদের বাড়িতে যায়। কথাবার্তার একপর্যায়ে রবিউলকে চা-বিস্কুট খেতে দেওয়া হয়। রবিউল কৌশলে চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে খাওয়ায়। এত বাড়ির সবাই অচেতন হয়ে পড়লে রবিউল স্বর্ণালঙ্কার, টাকা, মোটরসাইকেটসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
