ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০২:৫৫ পিএম

জাতীয় সংসদে বুধবার ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠন করা হয়েছে।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী সংসদে এ কমিটিগুলোর পুনর্গঠনের প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়।

পুর্নগঠিত কমিটিগুলো হচ্ছে- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

এছাড়া সংসদে এনার্জি রেগুলেটরি কমিশনের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ প্রতিবেদন দু’টি উপস্থাপন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত