মেগা প্রকল্পগুলো সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৭:৫১ পিএম

মেগা প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, দেশের ১০টি বড় মেগা প্রকল্পের একটি হচ্ছে পায়রা বন্দর। বন্দরকে কেন্দ্র করে এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। পায়রা বন্দরের কাজ শেষ হলে এই এলাকায় ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক খাতে আমূল পরিবর্তন আসবে। দেশের মেগা প্রকল্পের কাজগুলো সম্পান্ন হলে দেশ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে।

বুধবার দুপুর ২টায় পায়রা বন্দর পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে অধিগ্রহণকৃত জমির তিনগুণ মূল্য দেওয়া হচ্ছে। মানুষ এখন স্বেচ্ছায় তাদের জমি দিয়ে দিচ্ছে। কিন্তু তারপরও আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে। কিছু কর্মকর্তা আছে যারা অভ্যাসগতভাবে ধীরগতিতে কাজ করে। এসব সমস্যা কাটিয়ে উঠতে পায়রা বন্দর কতৃপক্ষের কাজ করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তবে ভূমি আইনগুলো সহজ করার জন্য কাজ করছে সরকার।

পায়রা বন্দর পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিকল্পনা সচিব ইয়ামিন চৌধুরী, পায়রা বন্দরের চেয়ারম্যান হুমায়ুন কল্লোল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকসহ বন্দরের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে মন্ত্রী সমুদ্রসৈকত কুয়াকাটার উদ্দেশে যাত্রা করেন। সেখানে রাতযাপন শেষে আজ বৃহস্পতিবার বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত