ভেড়ামারায় বিচারকের সঙ্গে এসপির ‘অসৌজন্যমূলক আচরণ’

সেই প্রিসাইডিং অফিসারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০২:২২ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহান আলী ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের কাছে নিরাপত্তার শঙ্কা জানিয়ে আবেদন করার পর গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়। নির্বাচনের দিন ভেড়ামারা পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান আলী।

এ কেন্দ্রে ১৬ জানুয়ারি নির্বাচন চলাকালে কুষ্টিয়ার এসপি এস এম তানভীর আরাফাত দায়িত্বরত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরদিন কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহসীন হাসান নির্বাচন কমিশনে অভিযোগ করেন। একই সঙ্গে এর অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শক বরাবর দেন ওই বিচারক। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে ২৫ জানুয়ারি কুষ্টিয়ার এসপিকে আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত