যুক্তরাজ্যফেরত আরও ৬৮ যাত্রী কোয়ারেন্টাইনে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৪:২৬ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৮টি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত আরও ৬৮ যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে গত ২৬ দিনে কোয়ারেন্টাইনে যাওয়া যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা ৮৪৩ জনে দাঁড়িয়েছে।

শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কন্ট্রোল রুম) ডা. আবু সাঈদ জানান, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২২ হাজার ৩১৪ যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত