মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে : শফিকুল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৪:২৭ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের প্রত্যেক সদস্যকে মানুষের প্রতি সর্বদা শ্রদ্ধাবোধ রেখে প্রতিনিয়ত কাজ করার আহ্বান জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার ট্রাফিক ওয়ারী বিভাগ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, আপনারা ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করেন। জনগণের সেবা প্রদানের জন্য আমাদের সর্বদা অনেক পরিশ্রম করে যেতে হবে। রাস্তার মোড়ে মোড়ে যেন কোনো গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা বা পার্কিং করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

ডিএমপির উপকমিশনার (ট্রাফিক-ওয়ারী) সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলমসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত