মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নারাইনছড়া পোস্ট অফিসের সামনের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪৩) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে ২৪ ঘণ্টা পার হলেও মৃতদেহটির পরিচয় মেলেনি। শুক্রবার দুপুরে এই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদুর রহমান বলেন, শুক্রবার দুপুরে রাস্তার পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শ্রীমঙ্গল থানায় খবর দেয়। পরে আমরা লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তর জন্য পাঠাই। স্থানীয়রা গত কয়েদিন ধরে এই নারীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভৈরবগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে। তবে কেউ তার পরিচয় জানে না। মৃত নারীর বয়স প্রায় ৪৩ বছর হবে।
তিনি বলেন, আমরা ধারণা করছি, এটি স্বাভাবিক মৃত্যু। মৌলভীবাজার পৌরসভাকে অনুরোধ করা হয়েছে যেন বেওয়ারিশ লাশ হিসেবে এটির দাফনের ব্যবস্থা তারা করে।
