আপস করে ‘দেশের স্বার্থে’ টুইটারে কঙ্গনা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৪ পিএম

মনের কথা প্রকাশে বরাবরই কঙ্গনা রনৌত বরাবরই কুণ্ঠাহীন। একাই প্রায় গোটা বলিউডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কৃষক আন্দোলনের বিরুদ্ধে কথা বলে অনেকের বিরাগভাজন হয়েছে। মানহানিকর মন্তব্যের জেরে বেশ কয়েকটি মামলাও ঝুলছে তার নামে।

সব মিলিয়ে নানা কারণে একাধিকবার সমালোচিত হতে হয়েছে কঙ্গনাকে। দেওয়া হয়েছে বয়কটের ডাকও। তবে এরপরও কেন টুইটারে রয়েছেন? সে কথা জানালেন অভিনেত্রী।

স্থানীয় গণমাধ্যম জানায়, গ্লোবাল কোভ্যাক্স অ্যালায়েন্সের অঙ্গ হওয়ায় ভারতের তৈরি করোনা টিকা পাচ্ছে পাকিস্তান। সেই খবর শেয়ার করে নন্দিনী ইদানানি নামের এক নারী। যেখানে বলা হয়, “নরেন্দ্র মোদিজি যে এই কাজটি করেছেন, পাকিস্তান বা বিরোধীরা স্বীকার করবে না।”

সেই টুইট শেয়ার করে কঙ্গনা লেখেন, “এই জন্যই আমার মতো মানুষেরা নিজের আত্মসম্মানের সঙ্গে আপস করে টুইটারের মতো হাস্যকর, নৃশংস ও পক্ষপাতদুষ্ট কমিউনিস্ট প্ল্যাটফর্মে রয়েছে। কারণ এই কথাগুলো আপনাদের জানতে দেওয়া হয় না। আর আমরা যদি না জানাই, তাহলে কারা জানাবে? দেশের চেয়ে বড় কেউ নয়… জয় হিন্দ।”

এর পাশাপাশি নিজের ‘ধাকড়’ সিনেমার শুটিংয়ের ভিডিও টুইটারে শেয়ার করেছেন কঙ্গনা। ক্যাপশনে জানিয়েছেন মধ্যপ্রদেশে রজনীশ ঘাই পরিচালিত ছবির শুটিং করছেন তিনি। ছবিতে কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও দিব্যা দত্ত। শিগগিরই তাকে দেখা যাবে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার বায়োপিকে। আরও শোনা যাচ্ছে, ইন্দিরা গান্ধী ও কাশ্মীরের এক রানির জীবনীধর্মী চলচ্চিত্রে অভিনয় করবেন কঙ্গনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত