বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার কোস্টগার্ডের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৪ এএম

টেকনাফে গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন অভিযান পরিচালনা করে  ১ লাখ ৫ হাজার  পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার সাইয়াদুল মোরসালিনের নেতৃত্বে টেকনাফ

থানাধীন সাবরাং বড়খাল এলাকায় নাফ নদীতে অভিযান পরিচালনা করা হয়। পরে কোস্টগার্ড সদস্যরা ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।  বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত