ভক্তের ভালোবাসায় ভীষণ আপ্লুত অভিনেতা আবদুর নূর সজল। গোলাপ দিবসে টিভি পর্দার প্রিয়মুখকে সামনে পেয়ে একগুচ্ছ ফুল উপহার দেন এক কিশোর। তা নিয়েই উচ্ছ্বাস।
সোশ্যাল মিডিয়ায় সোমবার বিকেলে ছবিসহ নিজের অনুভূতি প্রকাশ করেন সজল। তার মতে, একেই হয়তো বলে প্রকৃত ভালোবাসা।
ফেইসবুকে অভিনেতা লেখেন, “ঘটনাটি গতকালের, রাস্তায় পরিচয় এই ছেলেটির সঙ্গে, নাম আরিফ, পেশায় ফুল বিক্রেতা। রোজ ডে উপলক্ষে আমায় একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। মূল্য দিতে চাইলে অস্বীকার করে সে বললো, আমার অনুরাগী।”
নিজের অনুভূতি সম্পর্কে সজল আরও বলেন, “আমি তখন বাকরুদ্ধ ও আপ্লুত। একেই হয়তো বলে প্রকৃত ভালোবাসা— অমূল্য ও স্বার্থহীন। ধন্যবাদ আরিফ। সুরভিত হোক তোমার জীবন।”
টেলিভিশনের ব্যস্ত অভিনেতার অন্যতম সজল। সামনে তাকে একগুচ্ছ নাটকে দেখা যাবে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘জ্বীন’। এখানে সজলের নায়িকা পূজা চেরি।
