৪৬৬ সরকারি গাড়িচালক নিয়োগের বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৮ এএম

৪৬৬ গাড়িচালক নিয়োগে সরকারি যানবাহন অধিদপ্তরের জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করেছে উচ্চ আদালত। একই সঙ্গে সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার ও পরিচালকের (নৌ) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাস্টার রোলে কর্মরত ২৮ গাড়িচালকের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাস্টার রোল ভিত্তিতে নিয়োগ পাওয়া চালকদের চাকরি না দিয়ে পরিবহন পুল চালক নিয়োগে ২০১৭ সালে আগস্ট ও সেপ্টেম্বরে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২৮ চালক হাইকোর্টে রিট আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত