ফেনীতে ওসি প্রদীপের সোর্স ইয়াবাসহ আটক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪২ এএম

ফেনীতে ৮০০ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সোর্স হিসেবে কাজ করত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর এক কর্মকর্তা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সদস্যরা গত মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার আন্তঃজেলা এ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে ফেনী মডেল থানায়  মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দিঘলীয়া পালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল কাদিরের ছেলে। সে টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের সোর্স ছিল। তার ছত্রছায়াতেই দেশব্যাপী ইয়াবা পাচার করা হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত