রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৫৭৭ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম হেরোইন ও ২০ কেজি ১৬০ গ্রাম ১৭ গাঁজা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা হয়েছে।
