রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৩ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৮,৫৩৬ পিস ইয়াবা, ৫৪ গ্রাম হেরোইন, ৩৭ কেজি ৬২৮ গ্রাম গাঁজা, ১৭৯ বোতল ফেনসিডিল ও ৯ বোতল  দেশি  মদ উদ্ধার মূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৪ ফেব্রুয়ারি, ২০২১ (রবিবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত