গাজীপুরে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে জিএম গ্রেপ্তার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৯ এএম

গাজীপুরে এক নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে কারখানার জেনারেল ম্যানেজার নাজমুল হোসেন ওরফে পাভেলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ওই নারী জয়দেবপুর থানায় মামলা করলে পাভেলকে গ্রেপ্তার করে পুলিশ।

নাজমুল হোসেন ওরফে পাভেল গাজীপুর সদর উপজেলার পিরোজালী কাচারীপাড়া এলাকায় গ্লোরী ফুটওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার।

মামলার বরাত দিয়ে জয়দেবপুর থানার ওসি মো. মামুন আল রশিদ জানান, পাভেল বেতন বৃদ্ধি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে তার এক নারী সহকর্মীকে বিভিন্ন সময়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত