নতুন নামে আইপিএল খেলবে প্রীতির পাঞ্জাব!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:১১ এএম

বদলে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম দল কিংস ইলেভেন পাঞ্জাবের নাম। আসছে আসর থেকেই নতুন নামে দেখা যেতে পারে বলিউড সুন্দরী প্রীতি জিনতার মালিকানাধীন এই দলকে।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, দলটির নতুন নাম হবে- পাঞ্জাব কিংস। সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে এমন খবর দিয়েছে।

অবশ্য হঠাৎই যে এই নাম বদল, ব্যাপারটা তা নয়। ভাবনা ছিল দীর্ঘদিনের। অবশেষে সেটা বাস্তবায়িত হতে চলেছে।

মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, প্রীতি জিনতা ও করণ পালের যৌথ মালিকানায় থাকা দলটি আইপিএলের শুরুর আসর থেকেই খেলছে। তবে লিগের ১৩ বছরের ইতিহাসে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব।

একবার তারা রানার্স ও একবার তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। সৌভাগ্যের সন্ধানেই কি তবে নাম বদল!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত