লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জের ধরে রাশেদা বেগম (২৭) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের অভিযোগ, গৃহবধূর দেবরের শ^শুরবাড়ির লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় গৃহবধূর ভাই বাদী হয়ে সদর থানায় মামলা করলে প্রধান আসামি স্থানীয় মোস্তফার ছেলে মাইন উদ্দিনকে গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগুনে ওই গৃহবধূর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় তাকে গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গৃহবধূ রাশেদা বেগম চর উভূতি গ্রামের জাহের হোসেনের স্ত্রী। এর আগে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর উভূতি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে একটি সোনার চেইনকে কেন্দ্র করে রাশেদার সঙ্গে তার দেবর ও দেবরের শ^শুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে রাশেদার স্বামীর বাড়িতে তার দেবরের শ^শুরবাড়ির লোকজনের সঙ্গে বাগ্বিত-া হয়। একপর্যায়ে তারা রাশেদার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ স্বজনদের। পরে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় দেবরের শ্বশুরবাড়ির মাইন উদ্দিন, শাহজাহান, লিটন ও আশরাফকে আসামি করে মামলা করেন গৃহবধূর ভাই।
