মতলব পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৯ এএম

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক বাদল। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি অভিযোগ করেন,  নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য দশটি অভিযোগ নির্বাচন কমিশনকে দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমার দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে, আমার পোস্টার প্রকাশ্যে ছিঁড়ে আগুন লাগিয়ে দিচ্ছে। এই অবস্থায় রিটার্নিং অফিসার, প্রশাসনের অসহযোগিতা, সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকি-ধমকি, মামলা, হামলা থেকে আমার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের জানমালের নিরাপত্তায় আসন্ন পৌরসভা নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন বলেন, আমি যখন অভিযোগ পেয়েছি, সঙ্গে সঙ্গে তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী ২৮ ফেব্রুয়ারি মতলব পৌরসভায় নির্বাচন হবে। এ ব্যাপারে বক্তব্য জানতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত