দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐকমত্যের সরকার চায় গণফোরাম। গতকাল মঙ্গলবার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলটির নেতারা তাদের এ প্রত্যাশার কথা জানান।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের দলীয় নেতা হিসেবে দেখতে চাই না। বঙ্গবন্ধু আমাদের সবার নেতা। আমরা জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে দেখতে চাই। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো দল বা সরকারের সঙ্গে গণফোরাম ঐক্য করবে না।’
