গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের কমিউনিটি সংগঠনের সঙ্গে মতবিনিময় ও সহায়তাসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকেলে মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের সচিব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, প্রজেক্টের টাউন ম্যানেজার মাহবুবুর রহমান সরদার, নারীনেত্রী রীনা হালিম প্রমুখ।
×
