রাজতন্ত্রের অবসান চেয়ে ফের ব্যাংককে বিক্ষোভ

আপডেট : ২১ মার্চ ২০২১, ১১:৫৯ পিএম

রাজতন্ত্র সংস্কারের দাবিতে ফের থাইল্যান্ডের রাজপথে সমবেত হয়েছে দেশটির গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা। গত শনিবার রাজধানী ব্যাংককের রাস্তায় জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এদিন রাজতন্ত্র সংস্কার ছাড়াও দেশটির গণতন্ত্রপন্থি অ্যাকটিভিস্টদের মুক্তির দাবিতে সরব হয় বিক্ষোভকারীরা।

শনিবারের কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক মানুষ। বিক্ষোভকারীদের একজন ৬০ বছরের কুং বলেন, আমরা প্রকৃত গণতন্ত্রের দাবি জানাচ্ছি। আমরা এমন সরকার চাই না; যারা বলবে তারা নির্বাচিত অথচ বাস্তবে তারা সেনাবাহিনী থেকে এসেছে। তিনি বলেন, দুনিয়া বদলে গেছে। আমরা পশ্চিমা ধাঁচের রাজতন্ত্র চাই। থাইল্যান্ডের রাজার প্রতি দেশটির জনগণের ক্ষোভ দীর্ঘদিনের। রাজতন্ত্র বিলোপ বা সংস্কারের দাবিও অনেক পুরনো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত