৪১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৯:৩২ এএম

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শূন্য পদসমূহ পূরণের লক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ০৪টি পদে মোট ৪১ জনকে নিয়োগ দেবে।

পদের নাম : ব্যক্তিগত সহকারী- ০৬টি।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর- ০৩টি।

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ।

অন্যান্য যোগ্যতা : মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০৭টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ।

অন্যান্য যোগ্যতা : মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : নমুনা সংগ্রহ সহকারী- ২৫টি।

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদন শুরুর সময়: ১২ এপ্রিল সকাল ০৯টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ১১ মে বিকাল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bfsa.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত