মুকসুদপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০৬:৫৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষিতার স্বামী ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। সোমবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা গোপালগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। 

জানা গেছে, রবিবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের এক গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষকেরা গৃহবধূর কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ঘরে থাকা নগদ ৯ হাজার টাকাও নিয়ে যায়। 

আসামিরা হলেন- কদমপুর গ্রামের গফুর শেখের ছেলে হেমায়েত (৩৫), নান্নু শেখের ছেলে বশির শেখ (২৫) ও মনির মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (২৩)।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, ঘটনার সময় ওই গৃহবধূ ফাঁকা বাড়িতে একা ছিলেন। ওই আসামিরা গৃহবধূর বাসায় গিয়ে মেয়েলি কণ্ঠে ডেকে তাকে ঘরের দরজা খুলতে বলে। গৃহবধূ দরজা খুললে কিছু বোঝার আগেই তারা ঘরে ঢুকে পড়ে। এরপর ঘরে থাকা দা-বটির ভয় দেখিয়ে তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে ওই তিন আসামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত