আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালকের করোনায় মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০১:০৩ এএম

আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক শিল্পপতি আমিনুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বষয় হয়েছিল ৫৬ বছর। গতকাল সোমবার সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

আমিনুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ ছেলে ।

তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, সাবেক এমপি শাহ মো. আবু জাফর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজার নামাজ গতকাল বাদ জোহর বনানী মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত