হাসপাতালের টাকা আত্মসাৎ

নড়াইলে তদন্ত ও শাস্তির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:০৪ এএম

নড়াইল সদর হাসপাতালের ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের সঠিক তদন্ত ও জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সদর হাসপাতাল ক্যাম্পাসে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ নিলয় রায় বাধন। এ সময় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন বিশ্বাস রাজু, সহ-সভাপতি সন্দিপ মজুমদার, সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি আশিক দাশ, জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক আল আমিন, উপ-প্রচার সম্পাদক নাসিম সিকদার রাজ, শাহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারিকুজ্জামান, ছাত্রলীগ নেতা মুজাহিদ, বাপ্পি, টাইগার, নাহিদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নড়াইল সদর হাসপাতালের ৭০ লাখ টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের পেছনের ইতিহাস খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্ত করতে হবে। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত