‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়েছে। গতকাল শনিবার সকালে র্যাব-পুলিশের কড়া প্রহরায় তাকে ওই কারাগারে স্থানান্তর করা হয়।
গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ৯টার দিকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। ১০টার দিকে রফিকুল ইসলাম মাদানী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পৌঁছান।
রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় পরে ঢাকার মতিঝিলে মামলা করে।
