বাংলাদেশ সিরিজে নেই নিশাঙ্কা!

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০১:৩৬ এএম

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে পাথুম নিশাঙ্কার গড় ৬৬.৮১। টেস্ট আঙিনায় নেমেই সেঞ্চুরি করেছেন। উইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টেই করেন হাফসেঞ্চুরি। তাই ২২ বছর বয়সী পাথুম নিশাঙ্কাকে ভাবা হচ্ছে শ্রীলঙ্কার ভবিষ্যৎ তারকা। বিদেশের মাটিতে টেস্টে ভালো করে এবার ঘরের মাঠে নিজেকে প্রমাণের সুযোগ নিশাঙ্কার সামনে। ইনজুরি তার সেই সুযোগ কেড়ে নিতে পারে। বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা আছে। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় থাইয়ে চোট পান এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক প্রামোদ্য বিক্রমাসিংহে জানান, ‘আমাদের দলে কিছু ইনজুরি শঙ্কা রয়েছে। লাসিথ এম্বুলদেনিয়া ইনজুরিতে, পাথুম নিশাঙ্কাও। আমরা ফিজিও’র রিপোর্টের অপেক্ষায় আছি তাদের ইনজুরি কেমন তা জানতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত