যুবলীগ নেতার ঘরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ০৮:২৭ পিএম

বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলার পল্লিতে বোমা বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুর মা ও বোন।

কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, উপজেলার বাউশলা গ্রামের মিজানুর রহমানের শিশুপুত্র আব্দুর রহমান (১০) বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সে প্রতিবেশী যুবলীগ নেতা ফারুক হোসেনের ঘরে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলা করা শুরু করে। কিছুক্ষণ পর বোমাটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই আব্দুর রহমান (১০) নিহত হয়। পাশে থাকা তার মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩) গুরুতর আহত হন।

বোমা বিস্ফোরণের বিকট আওয়াজে গ্রামবাসী ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে প্রথমে কেশবপুর হাসপাতালে আনে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পুলিশ কর্মকর্তা  জসিম উদ্দিন আরও জানান, তিনি খবর শুনেই ঘটনাস্থলে যান। সেসময় থানা পুলিশ স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা ফারুক হোসেনের ঘেরের টং ঘর থেকে হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত