পঞ্চগড়ে ড্রেজারের বালুচাপায় দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০১:১৫ এএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী খননের সময় পাইপের বালি-পানি পড়ার স্থানে সৃষ্ট গর্তে পড়ে বালি চাপায় হৃদয় ইসলাম (৭) ও আল-আমিন (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের শিকারপুর ভাটিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আল-আমিন ওই এলাকার হাসান আলীর ওরফে কেরুর ছেলে এবং হৃদয় ইসলাম একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। তারা দুজনই প্রতিবেশী বন্ধু। দুই শিশুর মৃত্যুতে গোটা গ্রামে চলছে শোকের মাতম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে হৃদয় ও আল-আমিন দুজনে বাড়ির পাশে করতোয়া নদীর পাড়ে খেলতে যায়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী খননকালে মেশিনের পাইপ থেকে উত্তোলন হওয়া পানি ও বালির নিচে সৃষ্ট গর্তে বালিতে চাপা পড়ে তারা। এদিকে সন্ধ্যায় ইফতারের সময় তাদের দুজনের পরিবার তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে খনন করা বালির নিচে তাদের পা দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত