উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদক নিয়ে কথাকাটাকাটিতে ৩ খুন

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০৯:০১ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে তিনজন খুন হয়েছেন। নিহতরা হলেন উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প -২ ইস্টের আলী হোসেনের ছেলে নুর সালাম (৩৯), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫) ও শ্যালিকা হালিমা খাতুন (২৬)।

শুক্রবার বিকাল ৫টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া  ক্যাম্প-২ ইস্ট ডি-৭ ব্লকে এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, বিকেলে মাদকের টাকা নিয়ে স্বামী নুর সালামের সঙ্গে কথাকাটাকাটি হয় স্ত্রী মরিয়মের। একপর্যায়ে নুর সালাম স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। সেটি দেখে শ্যালিকা হালিমা খাতুন এসে দুলাভাইয়ের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে দুজন দুজনকে কুপিয়ে জখম করেন। পরে হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ সত্যতা স্বীকার করে বলেন, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত