ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বঙ্গবন্ধু গবেষণা সংসদ। গতকাল শুক্রবার সংগঠনের সাগর-রুনি মিলনায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এগুলো হস্তান্তর করা হয়। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বঙ্গবন্ধু গবেষণা সংসদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব স্বপ্নীলের হাত থেকে এসব সামগ্রী গ্রহণ করেন।
গতকাল ডিআরইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নেতারা চলমান করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার যোদ্ধাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করায় বঙ্গবন্ধু গবেষণা সংসদের নেতাদেরকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
